Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • ইসলাম
কামাল পারভেজ অভি, মক্কা
০৯:৫৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২৪ মে ২০২৬
কামাল পারভেজ অভি, মক্কা
০৯:৫৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২৪ মে ২০২৬
আরও খবর
সোমবার শুরু হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই মিনায় যাবেন হাজীরা
মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
হজের খুতবা অনুবাদ করবেন চার বাংলাদেশি
সৌদিতে হজযাত্রীদের সমাগম, ধূলিঝড় ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা
মধ্যপ্রাচ্য যুদ্ধ সত্ত্বেও এবারের হজপ্রত্যাশীর সংখ্যা গতবছরকে ছাড়িয়ে গেছে

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, আজ মিনায় যাচ্ছেন মুসল্লিরা

কামাল পারভেজ অভি, মক্কা
০৯:৫৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২৪ মে ২০২৬
কামাল পারভেজ অভি, মক্কা
০৯:৫৫, ২৪ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২৪ মে ২০২৬

শুরু হয়েছে চলতি বছরের হজের মূল আনুষ্ঠানিকতা। আজ রোববার (২৪ মে) স্থানীয় সময় এশার নামাজ আদায় করে মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা করবেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। হজের অংশ হিসেবে ৭ থেকে ১২ জিলহজ পর্যন্ত মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন হাজিরা। আগামী মঙ্গলবার (২৬ মে) মক্কার ঐতিহাসিক আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল খুতবা ও সমাবেশ।

এ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করছেন। বিশ্বের নানা প্রান্তের মানুষের আগমনে ইতোমধ্যে মক্কা ও মিনা প্রান্তর সমবেত লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

চলতি বছর ঝামেলামুক্ত ও নির্বিঘ্নে পবিত্র হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসসহ বিভিন্ন দেশের হজ মিশনগুলো হাজিদের সেবায় সার্বক্ষণিক কাজ করছে। হাজিদের মিনায় নেওয়ার জন্য যাতায়াত ও আবাসনসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে হজ কর্তৃপক্ষ।

মূলত ‘তাঁবুর শহর’ নামে পরিচিত মিনা প্রান্তরে পৌঁছানোর মাধ্যমেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। হজের পাঁচ দিনের প্রথম দিন মিনায় অবস্থান করা এবং সেখানে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা সুন্নত। মিনায় যাওয়ার আগে হাজিরা হজের নিয়তে ফরজ ইহরাম পরিধান করেন। মক্কায় অবস্থানরত বিদেশিরা নিজ নিজ হোটেল কিংবা মসজিদে হারাম বা নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বেঁধে মিনায় রওনা হন। হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা এবং সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন করা সুন্নত।

মিনায় অবস্থানের পুরোটা সময় হাজিরা তালবিয়া, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন। পৃথিবীর নানা ভাষার মুসলিমের মুখে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মিনা প্রান্তর।

মিনায় অবস্থানের পর পর্যায়ক্রমে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং জামারাতে (শয়তানকে) কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনসহ নানা আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। পরবর্তীতে জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়েই ১২ জিলহজ শেষ হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা।

সৌদি আরব লাব্বাইক হজ

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

৬ ঘন্টা আগে
মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
৭ ঘন্টা আগে
হজের খুতবা অনুবাদ করবেন চার বাংলাদেশি
২৩ মে ২০২৬
সৌদিতে হজযাত্রীদের সমাগম, ধূলিঝড় ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি হজযাত্রী
  2. হজযাত্রীদের জন্য চালু হলো ‘রোবোবাস’
  3. হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু
  4. হজে গিয়ে ১৮ বাংলাদেশির মৃত্যু
  5. সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭০ হাজার ৭৫৬ হজযাত্রী
  6. সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরু, কোন দিন কী করবেন হাজিরা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x