Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • সনাতন
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৮:৩৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৩৯, ১২ অক্টোবর ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৮:৩৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৩৯, ১২ অক্টোবর ২০২৬
আরও খবর
দিনাজপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ আজ
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
হিলি সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা
আজ বিজয়া দশমী
সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ব : প্রধানমন্ত্রী

তুলির শেষ আঁচড়ে জীবন্ত হচ্ছে প্রতিমা, জমে উঠেছে দুর্গোৎসবের প্রস্তুতি

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৮:৩৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৩৯, ১২ অক্টোবর ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৮:৩৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৩৯, ১২ অক্টোবর ২০২৬
দেবীর মুখাবয়ব ফুটিয়ে তুলতে ও প্রতিমার সাজসজ্জায় শেষ মুহূর্তের কাজ নিয়ে এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খানসামা উপজেলার প্রতিমা কারিগরেরা। ছবি : এনটিভি

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির মিষ্টি সুবাসে চারদিকে দেবী দুর্গার আগমনী বার্তা। সেই বার্তায় যোগ হয়েছে ঢাকের কাঁসির বাদ্য আর মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া। দেবীর মুখাবয়ব ফুটিয়ে তুলতে ও প্রতিমার সাজসজ্জায় শেষ মুহূর্তের কাজ নিয়ে এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খানসামা উপজেলার প্রতিমা কারিগরেরা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে সূচনা ঘটবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের। পূজাকে কেন্দ্র করে উপজেলার মণ্ডপগুলোতে জোরকদমে চলছে প্যান্ডেল নির্মাণ, চোখধাঁধানো আলোকসজ্জা ও অলঙ্করণের কাজ।

আজ সোমবার (১২ অক্টোবর) সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে প্রতিমা তৈরীর ব্যস্ত চিত্র দেখা যায়। বাঁশ ও খড় দিয়ে প্রাথমিক কাঠামো তৈরির পর কয়েক ধাপে দেওয়া হয়েছে মাটির প্রলেপ। মাটি শুকানোর পর এখন চলছে রং-তুলির নিপুণ আঁচড়ে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের অবয়ব ফুটিয়ে তোলার কাজ।

উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় গ্রামের নাপিতপাড়া মণ্ডপে কাজ করা মৃৎশিল্পী বিশ্বনাথ পাল জানান, পূজা ঘনিয়ে আসায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত টানা কাজ করতে হচ্ছে। প্রতিমার আকারভেদে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মজুরি পাওয়া যায়। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও উপকরণের দাম বাড়লেও সেই তুলনায় মজুরি না বাড়ায় কাঙ্ক্ষিত লাভ না হওয়ার হতাশা ব্যক্ত করেন আরেক কারিগর উত্তম কুমার পাল।

তবে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও উৎসবের আমেজে ভাটা পড়েনি। খানসামা উপজেলা হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কেশব চন্দ্র কর জানান, খানসামা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। এ বছর উপজেলায় সর্বমোট ১৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে ১০টি বেশি। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হতে পারে। এখন শুধু অপেক্ষা মহাষষ্ঠীর ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির।

দিনাজপুর শারদীয় দুর্গাপূজা প্রতিমা মৃৎশিল্পী

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

২১ অক্টোবর ২০২৬
হিলি সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা
২০ অক্টোবর ২০২৬
সাপের কামড়েই ৩০ বছরের সাপুড়ে পেশার অবসান
১৯ অক্টোবর ২০২৬
ঘরের দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’, ৩ মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ
  2. বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
  3. আজ বিজয়া দশমী
  4. মসজিদে নববীতে এক মাসে ২ কোটি ১৬ লাখের বেশি দর্শনার্থী
  5. জানা গেল রমজান মাস শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
  6. আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x