আপনার জিজ্ঞাসা
সফর অবস্থায় সালাত কসর করা সুন্নাহ নাকি ওয়াজিব?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৬২তম পর্বে একজন জানতে চেয়েছেন, সফর অবস্থায় সালাত কসর করা সুন্নাহ নাকি ওয়াজিব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সফর অবস্থায় সালাত কসর করা সুন্নাহ নাকি ওয়াজিব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এটি ওয়াজিব নয় তবে সুন্নাহ। তবে সুন্নাহর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা স্পষ্ট কথা। আলেমরাও এর পক্ষে মত দিয়েছেন। তবে কিছুটা দ্বিমত আছে এটা নিয়ে। একদল আলেম বলেছেন ওয়াজিব, আরেকদল আলেম এটিকে বলেছেন সুন্নাহ। বিশুদ্ধ কথা হলো সুন্নাহ। আর অবশ্যই গুরুত্বপূর্ণ সুন্নাহ। কসর করাটাই হলো বিধান। যদি কেউ কসর না করে থাকেন তাহলে তিনি লঙ্গন করলেন। কসর পড়াটা আল্লাহর পছন্দনীয় কাজ।

এনটিভি অনলাইন ডেস্ক