আপনার জিজ্ঞাসা
জুতা পায়ে নিয়ে নামাজ হবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫১৮তম পর্বে জুতা পায়ে নামাজ হবে কি না, সে সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ফারুক আহমেদ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : জুতা পায়ে দিয়ে নামাজ হবে কি?
উত্তর : জি, জুতা পরে নামাজ আদায় করা জায়েজ। রাসুল (সা.) তাঁর স্যান্ডেল পরে নামাজ আদায় করেছেন, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।
আমাদের সমাজব্যবস্থায় আমরা যে জুতা পরে সারা পথ হাঁটি, এতে ময়লা লাগে, এই জুতা পরে কিন্তু নামাজ হবে না। এই জুতা অবশ্যই পাক-পবিত্র থাকতে হবে। ময়লা, অপবিত্র এবং এর মধ্যে নাপাকি থাকলে অবশ্যই এই জুতা পরে নামাজ হবে না। সেটি আরেক মাস’আলা।
স্বাভাবিকভাবেই জুতার মধ্যে যদি নাপাকি থাকে, তাহলে অবশ্যই তা দূর করে নামাজ আদায় করতে হবে।

অনলাইন ডেস্ক