আপনার জিজ্ঞাসা
দাবা খেলা কি হারাম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৬৫তম পর্বে দাবা খেলা হারাম কি না, সে সম্পর্কে ময়মনসিংহ থেকে চিঠিতে জানতে চেয়েছেন জিয়াদুল হাসান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : দাবা খেলা কি ইসলামে বৈধ?
উত্তর : আলেমদের মতে এটি বৈধ নয়, ইসলামে হারাম। যেহেতু এই মর্মে রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস সাব্যস্ত হয়েছে যে, রাসুল (সা.) এটাকে নিষেধ করেছেন, তাই দাবা খেলা ইসলামে হারাম। এটি জায়েজ নেই।

অনলাইন ডেস্ক