আপনার জিজ্ঞাসা
খালি গায়ে অজু করা যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৯৯তম পর্বে খালি গায়ে অজু করা যাবে কি না, সে সম্পর্কে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন রবিউল। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আদুল গায়ে বা খালি গায়ে অজু করা যাবে কি?
উত্তর : খালি গায়ে যদি কেউ অজু করেন, এটি তাঁর জন্য জায়েজ, নাজায়েজ নয়। তিনি অজু করতে পারবেন।

অনলাইন ডেস্ক