মালয়েশিয়ায় জে কে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের উদ্বোধন
উন্নত যাত্রীসেবার লক্ষ্য নিয়ে মালয়েশিয়ায় যাত্রা শুরু করল জে কে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের সিটি টাওয়ারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমদাদুল হক ও ম্যানেজিং ডিরেক্টর রায়হান কবির বলেন, তারা কম খরচে সব বিমানের টিকেট বিক্রির লক্ষ্যে যাত্রা শুরু করেছেন। ব্যবসা নয় গ্রাহক সেবাই তাঁদের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা, মালয়েশিয়া ছাত্রলীগের রাসেল শিকদার, মিনহাজুর রহমান, রাসেল খান, মাসুম, মিরাজ, রিসান, রাজু, জনি, আনিসুর ও কবির। অনুষ্ঠানে আরো ছিলেন ঢাকার জিনাতুন ট্রাভেলসের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম, কুয়ালালামপুরে এম এস ঢাকা ফ্যাশনের পরিচালক সিরাজুল ইসলাম সুজন, ডা. আজহারুল ইসলামসহ অনেকে। এ ছাড়া মালয়েশিয়ার স্থানীয়দের মধ্যে ছিলেন মোহদ শাহ, ম্যাক্স আজিম ও পুলিশ কর্মকর্তা র্যাম্বো।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া