কুয়ালালামপুরে ‘রিজেন্ট নাইট’ উপলক্ষে সংবাদ সম্মেলন
মালয়েশিয়ায় রিজেন্ট এয়ারওয়েজের উদ্যোগে ‘রিজেন্ট নাইট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রিজেন্ট নাইট’ উপলক্ষে আজ শুক্রবার রাতে হোটেল রাজা চুলানে থাকছে আকর্ষণীয় ডিনার ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘রিজেন্ট নাইট’ মাতাতে থাকছেন ঢাকার জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়া প্রবাসীদের জন্য রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হোটেল রাজা চুলানে রিজেন্ট এয়ারওয়েজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এবিএম ট্রাভেলসের পরিচালক ও রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুরের গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ) প্রকৌশলী বাদলুর রহমান খান এসব তথ্য দেন।
প্রকৌশলী বাদলুর রহমান খান আরো জানান, এ ছাড়া আগামী দিনগুলোতে রিজেন্ট এয়ারওয়েজ মালয়েশিয়ার প্রবাসীদের জন্য অফুরন্ত সেবা নিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে রিজেন্ট এয়ারওয়েজের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব জানান, গ্রাহকদের প্রত্যাশা পূরণে রিজেন্ট এয়ারওয়েজ অতীতের মতো ভবিষ্যতেও নতুন নতুন সেবা নিয়ে কাজ করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হামিদ জাকারিয়া প্রমুখ।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া