স্নাতক পাসে নিয়োগ দেবে সিটি ব্যাংক, কর্মস্থল ঢাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘হেড অব ক্লুস্টার অডিট’ পদে জনবল নিয়োগ দেবে। গত ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
হেড অব ক্লুস্টার অডিট
বিভাগের নাম
ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন
পদসংখ্যা
নির্ধারিত নয়।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
১০ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
নির্ধারিত নয়।
কর্মস্থল
ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৪ অক্টোবর ২০২৬;
সূত্র: বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক