৩০১ জনকে নিয়োগ দেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটিতে ৩৪ পদে ৩০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আবেদন শুরু হয়েছে, চলবে ১১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
পদসংখ্যা
৩০১।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
বয়সসীমা
১৮-৩২ বছর, ১ সেপ্টেম্বর ২০২৬;
চাকরির ধরন
সরকারি, স্থায়ী/অস্থায়ী (পদভেদে)।
বেতন ও ভাতা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
কর্মস্থল
যেকোনো স্থান।
আবেদন ফি
চাকরির পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। সে কারণে সব পদের আবেদন ফি এক নয়। যেমন— ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা। ৫ নং পদের জন্য ১৬৮ টাকা। ৬ - ২১ নং পদের জন্য ১১২ টাকা। ২২ - ৩৪ নং পদের জন্য ৫৬ টাকা।
নির্দেশনা
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন ফি অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা এখানে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
১১ অক্টোবর ২০২৬, বিকাল ৫টা;
*বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক