‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে ওয়ালটন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠারটিতে ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম
কল সেন্টার এক্সিকিউটিভ
পদসংখ্যা
৫ জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ১ - ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
বেতন
আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন
ফুল টাইম।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)।
বয়স
২০ - ৩০ বছর।
কর্মস্থল
ঢাকা (মিরপুর)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২২ জুন ২০২৬;

চাকরি চাই ডেস্ক