২০০ জনকে এইচএসসি পাসে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে মোট ২০০ জন পুরুষ প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
পদসংখ্যা: ২০০ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতমএইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি ফ্রেশার বা অনভিজ্ঞদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১১,০০০ থেকে ২২,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এটি একটি ফুল-টাইম স্থায়ী চাকরি।
আবেদনের শর্তাবলি
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মানসিকতা: দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি, তবে প্রার্থীকে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবুল বিডিজবস অনলাইনের মাধ্যমেআবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
আগামী ৩০ এপ্রিল, ২০২৫।
সূত্র : বিডিজবস।

চাকরি চাই ডেস্ক