বাংলাদেশে জনবল নিয়োগ দেবে অপেরা
ইন্টারনেট জগতে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড অপেরা সফটওয়্যার বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে ‘অ্যাকাউন্টস ম্যানেজার – বিটুসি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার’ পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্নাতক বা স্নাতকোত্তর পাস অথবা ব্যবসায় শিক্ষা থেকে সমমানের ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের টেলিযোগাযোগ, মোবাইল বা ইন্টারনেট সেলস ও মার্কেটিং সংক্রান্ত কাজে কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের মাধ্যমে।
বিস্তারিত জানতে লিংকডইন ডটকমে অপেরা কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

চাকরি চাই ডেস্ক