আকিজ গ্রুপে বিনা অভিজ্ঞতায় আকর্ষণীয় চাকরি
আকিজ গ্রুপ বিভিন্ন ধরনের পদে অনভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এমআইএস অফিসার পদে। প্রার্থীদের কম্পিউটার অপারেশন ও ম্যানেজমেন্টে সার্টিফিকেট কোর্স সম্পন্নকারী হতে হবে। সর্বোচ্চ ৩৫ বছর বয়সী পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেওয়া হবে পদটিতে। আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।
ম্যানেজমেন্ট ট্রেইনি (অপারেশন ও প্রোডাকশন)
সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে সুনামগঞ্জ জেলায় নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৪ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
ম্যানেজমেন্ট ট্রেইনি (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)
সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল, রসায়ন, পলিমার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। ঢাকার অভ্যন্তরে কাজ করতে আগ্রহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৪ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
পদগুলোতে নির্ধারিত তারিখের ভেতরে আবেদন করা যাবে বিডিজবস ডটকমের মাধ্যমে।
সূত্র : বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক