নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেতন ৩০০০০ টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ, মাইক্রোবায়োলজি
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি বিষয়ে বিএসসি অথবা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক থেকে দুই বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন-ভাতা
বেতন ২৮,০০০-৩০,০০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
ঠিকানা : http://bit.ly/2No8z6C
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা ৯ নভেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস
বিস্তারিত বিজ্ঞপ্তিতে


চাকরি চাই ডেস্ক