অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস’ পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
জুনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস।
পদসংখ্যা
জুনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো শহরে কাজের মানসিকতা থাকতে হবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক