ঢাকায় নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনিং এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
ট্রেইনিং এক্সিকিউটিভ।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমফার্ম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এমবিএ পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আদবেদনের শেষ তারিখ
পদটির জন্য আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক