ম্যানেজার হিসেবে ক্যারিয়ার গড়ুন ব্র্যাক ব্যাংকে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
অ্যাসোসিয়েট ম্যানেজার/রিটেইল প্রডাক্ট-কার্ড
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। সব বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ঢাকা ও চট্টগ্রামে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে ৬ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস
বিস্তারিত বিজ্ঞপ্তিতে

চাকরি চাই ডেস্ক