ব্যাংকিং ক্যারিয়ার গড়তে যোগ দিন ব্র্যাক ব্যাংকে
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘রিলেশনশিপ অফিসার, এমার্জিং বিজনেস—এসএমই ব্যাংকিং ডিভিশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত সরকারি, বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগামী ১৫ এপ্রিল, ২০১৭ পর্যন্ত প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :


চাকরি চাই ডেস্ক