এনসিসি ব্যাংকে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ‘সিএ প্রফেশনাল’ পদে বাংলাদেশের যেকোনো স্থানে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
এসিসিএ, সিআইএসএ বা সিএ সিসি ডিগ্রিসহ ফিন্যান্স, হিসাববিজ্ঞান বা ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে বিবিএ বা এমবিএ অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাজীবনের সব সনদপত্রের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এনসিসি ব্যাংক ভবন, ১৩/১ এবং ১৩/২, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’। আবেদন করা যাবে ১৩ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক