নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলালিংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। ‘এইচআর শেয়ারড সার্ভিসেস স্পেশালিস্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
হিউম্যান রিসোর্স বা মানবসম্পদ বিষয়ে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের শ্রমিক আইন সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে। এ ছাড়া অভ্যন্তরীণ যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
১৩ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-


চাকরি চাই ডেস্ক