নিয়োগ দেবে উরি ব্যাংক, থাকছে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান উরি ব্যাংক। ব্যাংকটিতে ‘ইন্টারনাল কন্ট্রোল অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
ইন্টারনাল কন্ট্রোল অফিসার।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিএফএ, সিপিএ, এসিসিএ বা সিএ (অন্তত প্রথম লেভেল পাস) সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর আইসিসিডি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অডিটিং সিস্টেম, ফরেম এক্সচেঞ্জ ও ট্রেজারি ফাংশন জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জনাতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে। দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, ছুটি ভাতা ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীকে বর্তমান ও পূর্বের অভিজ্ঞতার সনদ, চাকরির জীবনের বিস্তারিত তথ্য, বর্তমান বেতন, প্রত্যাশিত বেতন, শিক্ষাগত যোগ্যতা ও কমপক্ষে দুইজনের রেফারেন্স সহ আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে-
ঠিকানা : প্রধান, মানবসম্পদ বিভাগ, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (দ্বিতীয় তলা), ৬৫ গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।
আবেদনের শেষ তারিখ
৫ মে, ২০২২।
সূত্র : বিডিজবস।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে

চাকরি চাই ডেস্ক