এসএসসি পাসে চাকরি দেবে জেনারেল ফার্মাসিউটিক্যালস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে কুক/ সহকারী কুক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
কুক/ সহকারী কুক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর ।পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। রান্নার টেকনিক এবং রেসিপি সম্পর্কে আপডেট থাকতে হবে। নেতৃত্বদানকারী দক্ষতা।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৮ জুন, ২০২২।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক