এইচএসসি পাসে ঢাকায় চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। প্রতিষ্ঠানটিতে পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। বয়স সর্বনিম্ন ২০ বছর হতে হবে। সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
১১০০০ – ১২০০০/- (মাসিক )
কাজ করার জন্য ইউনিফর্ম, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, বার্ষিক ছুটি, অসুস্থতাজনিত ও জরুরি অবস্থার জন্য ছুটি, ফেস্টিভাল বোনাস, গ্রুপ লাইফ ইন্সুরেন্স, প্রফিট শেয়ারিং - কোম্পানির নিয়মমাফিক।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করা যাবে ২৭ মে, ২০২২ পর্যন্ত।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক