যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরে অবস্থিত লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থল ত্যাগ করছেন লোকজন। শনিবার রাতে ব্রিজসংলগ্ন বরো মার্কেটেও হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে নয়জন নিহত ও ৪৮ জন আহত হন। ছবিটি স্থানীয় সময় ৩ জুন-২০১৭, শনিবার তোলা। ছবি : রয়টার্স