রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হয় ‘ফ্লুগট্যাগ-২০১৭’ উৎসব। উৎসবটিতে মস্কোভা নদীর ওপর দিয়ে নিজেদের তৈরি বিভিন্ন আকৃতি ও নকশার যান বানিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করেন অংশগ্রহণকারীরা। এ সময় তাঁরা রঙ-বেরঙের পোশাকও পরিধান করেন। ছবিটি স্থানীয় সময় ১৩ আগস্ট-২০১৭, রোববার তোলা। ছবি : এএফপি