Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৩:৫০, ০৩ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১২:৩০, ০৪ ডিসেম্বর ২০২৩
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৩:৫০, ০৩ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১২:৩০, ০৪ ডিসেম্বর ২০২৩
আরও খবর
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে: জামায়াত আমির
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তি : ইসি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু
ফের আটক নেহা বোরা, বললেন ‘শ্বাস নেওয়ার জায়গা নেই’

কক্সবাজার-১ ও ২ আসন : ২০ প্রার্থীর পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৩:৫০, ০৩ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১২:৩০, ০৪ ডিসেম্বর ২০২৩
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৩:৫০, ০৩ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১২:৩০, ০৪ ডিসেম্বর ২০২৩

কক্সবাজারে দুটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই দুই আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত এবং ১৪ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৩ ডিসেম্বর) কক্সবাজারের রিটার্নিং অফিসারের কার্যালয়ে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন কারণে স্বতন্ত্র হিসেবে দাখিল করা আরও চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বাকি আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও মহাসচিব আব্দুল আওয়াল মামুন ও জাতীয় পার্টির হোসনে আরা রয়েছেন।

অপরদিকে, কক্সবাজার-২ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শাহীন ইমরান বলেন, ‘কক্সবাজার-১ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এবং চারজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বাকি আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

রিটার্নিং অফিসার আরও বলেন, ‘কক্সবাজার-২ আসনে সাতজন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শরীফ বাদশা নামে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।’

এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে কক্সবাজার-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ জানান, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী বলেও জানান।

আগামীকাল সোমবার কক্সবাজার ৩ ও ৪ আসনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন
০১ ফেব্রুয়ারি ২০২৪
ঝিনাইদহ-১ আসনে বিজয়ী আ.লীগের প্রার্থী আব্দুল হাইয়ের গেজেট স্থগিত
৩০ জানুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ
৩০ জানুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনে পাঁচ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
২৯ জানুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি, থাকবে সাধারণ ছুটি
২৩ জানুয়ারি ২০২৪
দ্বাদশ সংসদে ৯০ শতাংশই কোটিপতি : সুজন
১৮ জানুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আরও দুই স্বতন্ত্র প্রার্থী
১৭ জানুয়ারি ২০২৪
নির্বাচনে এক প্রার্থীই ব্যয় করেছেন ৩৮ কোটি টাকা : টিআইবি
১৭ জানুয়ারি ২০২৪
নির্বাচন ছিল একপাক্ষিক ও পাতানো : টিআইবি
১৭ জানুয়ারি ২০২৪
পাতানো সংসদ নির্বাচন, ভোটের হার নিয়েও বিতর্ক : টিআইবি
১৭ জানুয়ারি ২০২৪
নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি : টিআইবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শেষ মুহূর্তের প্রচারণায় মাঠে প্রার্থীরা, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত প্রশাসন
  2. ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন : শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
  3. রোডম্যাপ ঘোষণা, রোজার আগেই সংসদ নির্বাচন : ইসি সচিব
  4. রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত
  5. নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের ৭৯ শতাংশই ব্যবসায়ী : টিআইবি
  6. ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x