Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • উপনির্বাচন
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২১:২৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৩০, ২৫ অক্টোবর ২০২৬
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২১:২৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৩০, ২৫ অক্টোবর ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ?
মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সন্তোষজনক : রুহুল কবির রিজভী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ জামায়াতের
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

শেষ মুহূর্তের প্রচারণায় মাঠে প্রার্থীরা, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত প্রশাসন

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২১:২৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৩০, ২৫ অক্টোবর ২০২৬
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২১:২৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৩০, ২৫ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে গণসংযোগে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সাল আমীন এবং গড়েয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন। ছবি : এনটিভি

২৭ অক্টোবর সকাল ৮টায় শেষ হবে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। তাই শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনি মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। সভা-সমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া-মহল্লায়। অন্যদিকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত প্রশাসন।

আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা চিলারং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা করেন ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সাল আমীন। এ সময় তিনি ভোটারদের কাছে কৃষকের সার সংকট সমাধান, কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।

অপরদিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে উঠান বৈঠকসহ পথসভা করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনিও বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে আগামী ২৯ অক্টোবর নির্বাচন ঘিরে জেলায় প্রশাসনের বিভিন্ন স্তরের প্রায় পাঁচ হাজার ৩০০ জন কাজ করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য। এর মধ্যে দুই হাজার ২৭২ জন পুলিশ, ২১ প্লাটুন বিজিবি, দুই হাজার ৪০৫ জন আনসার, ইলেকশন ইনকোয়ারি কমিটির তিনজন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৫ জন কাজ করবেন। এ ছাড়া মোবাইল স্ট্রাইকিং ফোর্স ৯০টি, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক ২৫ জন, বিদেশি পর্যবেক্ষক চারজন এবং দেশি ও স্থানীয় ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচনি মাঠপর্যায়ে কাজ করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিগত নির্বাচনের তুলনায় তিন গুণ জনবল মাঠপর্যায়ে কাজ করবে। ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি—একটি অবাধ-সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোটার রয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৮ হাজার ৬৩ জন।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্যদের ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থান না করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের  ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্যকোন ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব হতে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর অর্থাৎ ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

এ অবস্থায় নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রার্থীরা প্রস্তুতি প্রশাসন

সংশ্লিষ্ট সংবাদ: ঠাকুরগাঁও

৩০ অক্টোবর ২০২৬
মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল
২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী
২৮ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ কাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  2. ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন : শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
  3. নির্বাচনি আচরণবিধি : প্রার্থী-দল যা করতে পারবে, যা পারবে না
  4. ৭০ শতাংশ নির্বাচনসামগ্রী কেনা শেষ : ইসি সচিব
  5. ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
  6. চাঁদপুরের ফরিদগঞ্জে খাজে আহমেদ, কচুয়ায় মাহবুব চেয়ারম্যান নির্বাচিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x