Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৯:৩০, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৩৪, ৩০ নভেম্বর ২০২৩
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৯:৩০, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৩৪, ৩০ নভেম্বর ২০২৩
আরও খবর
মৌলভীবাজারে ‘সাংবাদিক কার্ড’ বিতরণে অনিয়মের অভিযোগ
শরীয়তপুরে সেনাপ্রধানের মতবিনিময় সভা
শীতার্ত মানুষের পাশে কমলগঞ্জ প্রেসক্লাব
২০ বছর ধরে অবহেলিত প্রাথমিক বিদ্যালয়
ডিজিটাল বাংলাদেশে এনালগ গ্রাম

মতবিনিময় সভায় কাগজ ছিঁড়ে আলোচনায় বিএনপির সাবেক এমপি

এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৯:৩০, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৩৪, ৩০ নভেম্বর ২০২৩
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৯:৩০, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৩৪, ৩০ নভেম্বর ২০২৩
মতবিনিময় সভায় একটি কাগজকে মনোনয়নপত্র দাবি করে ছিঁড়ে ফেলেন এম এম শাহীন। ছবি : ভিডিও থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এম এম শাহীন এক মতবিনিময় সভায় একটি কাগজ ছিঁড়ে ফেলে আলোচনায় আসেন। এসময় একটি রাজনৈতিক দল সম্পর্কে বিরূপ মন্তব্যও করেন তিনি। জানা যায়, সে রাজনৈতিক দলটি হলো তৃণমূল বিএনপি। তবে শেষ পর্যন্ত তিনি তৃণমূল বিএনপি থেকেই মনোনয়ন জমা দিয়েছেন। তাই তার হাতের কাগজ ছেঁড়া ও নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক ভিডিওতে দেখা যায়, এম এম শাহীন একটি কাগজকে মনোনয়নপত্র দাবি করে সেটি ছিঁড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, যে দলের মা নেই, বাপ নেই, ঠিকানা নেই, সেই দলে আমি যেতে চাইনি। কিন্তু কুলাউড়ার মানুষের স্বার্থে সেই দলের হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। যেহেতু আপনারা সেটি চাননি, তাই আমি মনোনয়ন ফরম ছিঁড়ে ফেললাম। আমি আর নির্বাচন করব না।

এদিকে সহকারী রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুর রহমান আজ বৃহস্পতিবার তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীনের মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় শাহীনের মনোনয়ন ছিঁড়ে ফেলার বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. মাহমুদুর রহমান বলেন, এম এম শাহীন একটি কাগজকে মনোনয়ন দাবি করে ছিঁড়ে ফেলেছেন বলে শুনেছি। তবে সেটি সত্যিই মনোনয়ন কী না সেটি আমরা নিশ্চিত না। তবে তিনি আজ তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) এম এম শাহীন তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর আর কোনো মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেননি।

কাগজ ছিঁড়ে ফেলার বিষয়ে জানতে এম এম শাহীন এর সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইলফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

উল্লেখ্য, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী (ধানের শীষ) ছিলেন এম এম শাহীন। সে নির্বাচনে তিনি হেরে যান। তবে এর আগে একই বছরের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদের বিতর্কিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন এম এম শাহীন। পরে ২০০১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে মহাজোট প্রার্থী নওয়াব আলী আব্বাস খানের কাছে পরাজিত হন এম এম শাহীন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিকল্পধারায় যোগদান করে মহাজোটের প্রার্থী হয়ে নৌকা নিয়ে পরাজিত তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মতবিনিময় সভা মৌলভীবাজার
১৫ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত নারী আসনে জাপার মনোনয়ন পেলেন সালমা ইসলাম ও নূরুন নাহার
১২ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনে শহীদুজ্জামান পঞ্চমবার নির্বাচিত 
১২ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনের নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু
১২ ফেব্রুয়ারি ২০২৪
রাত পোহালেই নওগাঁ-২ আসনে ভোট
১১ ফেব্রুয়ারি ২০২৪
স্থগিত নওগাঁ-২ আসনে ভোট কাল
০৮ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের টিকিট পেতে ফরম নিলেন ১৫৪৯ নারী
০৬ ফেব্রুয়ারি ২০২৪
নারী সংরক্ষিত আসনে ভোট ১৪ মার্চ
০৫ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল কাল
০৪ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন বিক্রি শুরু মঙ্গলবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেনীর তিনটি আসনই বিএনপির দখলে
  2. হেরে গেলেন সারজিস, পঞ্চগড়ের দুই আসনই বিএনপির
  3. নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়
  4. হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী ববি হাজ্জাজ
  5. লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  6. ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x