Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • ইউপি নির্বাচন
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:০০, ১৪ নভেম্বর ২০২১
আপডেট: ২২:০২, ১৪ নভেম্বর ২০২১
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:০০, ১৪ নভেম্বর ২০২১
আপডেট: ২২:০২, ১৪ নভেম্বর ২০২১
আরও খবর
উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত
ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জে হাসপাতালের চারতলা থেকে যুবকের লাফ

মুন্সীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:০০, ১৪ নভেম্বর ২০২১
আপডেট: ২২:০২, ১৪ নভেম্বর ২০২১
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:০০, ১৪ নভেম্বর ২০২১
আপডেট: ২২:০২, ১৪ নভেম্বর ২০২১
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নোয়দ্দা, লক্ষ্মীদিবি, মহেশপুর, ঢালীকান্দি, আনন্দপুর, বেহেরকান্দিসহ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : এনটিভি

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে নৌকার প্রার্থী রিপন হোসেনের উঠান বৈঠককে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী মহসিনা হক কল্পনার সমর্থকেরা সাত নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মেজবাহউদ্দিন ঢালীর এলাকায় হামলা চালায়। এ সময় ঘরবাড়ি, মোটরসাইকেল ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০টি ঘর ও দুইটি দোকান ভাঙচুর হয়।

এরপর নৌকার সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পরে। সংঘর্ষে উভয়পক্ষের সমর্থকেরা আড়াই শতাধিক ককটেল বিস্ফোরণ করে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ সমর্থক আহত হয়। পরে আবার দুপুরে নৌকার সমর্থকরা পাল্টা হামলা চালায়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তিনটি ওয়ার্ডের সাতটি গ্রামে। শত শত ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। দুপুর পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের শতাধিক ঘরবাড়ি ভাঙচুর হয়। 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : এনটিভি

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে। সংঘর্ষ থামলেও এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলবে।

ইউপি নির্বাচন সংঘর্ষ মুন্সীগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: ইউপি নির্বাচন

১৭ জুলাই ২০২৩
টাঙ্গাইলে ছয় ইউপির পাঁচটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার বিজয়
১৭ জুলাই ২০২৩
ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়
২০ মার্চ ২০২৩
গোপালগঞ্জে ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
  2. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  3. লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
  4. ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
  5. দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নির্বাচিত যারা
  6. দ্বিতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x