Skip to main content
NTV Online
Dektop Mobile

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • ইউপি নির্বাচন
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৮:০৫, ২৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:০৬, ২৯ ডিসেম্বর ২০২১
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৮:০৫, ২৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:০৬, ২৯ ডিসেম্বর ২০২১
আরও খবর
ইউপি নির্বাচন ঘিরে আ.লীগ নেতার প্রচারণা, এলাকাজুড়ে ক্ষোভ
ইউপি নির্বাচনের সময় জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আসামি ছাড়াতে থানায় তদবির, ইউপি সদস্যসহ ৫ জন পুলিশ হেফাজতে
৫ ব্যারেল ডিজেল জব্দ, ইউপি সদস্যকে জেল-জরিমানা
ইকবাল হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নির্বাচনে জিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে পেটানোর অভিযোগ

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৮:০৫, ২৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:০৬, ২৯ ডিসেম্বর ২০২১
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৮:০৫, ২৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:০৬, ২৯ ডিসেম্বর ২০২১
সিরাজগঞ্জের কামারখন্দ থানা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনে জিতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে পেটানোর অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল মারুফ নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গুরুতর আহত এজেন্ট লাবু শেখকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার (২৭) ডিসেম্বর কামারখন্দ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আহত এজেন্টের নাম লাবু শেখ। তিনি কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামের মৃত কুরমান শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রুহুল আমিনের (ফুটবল) এজেন্ট ছিলেন লাবু শেখ। ওই ওয়ার্ড থেকে আব্দুল্লাহ আল মারুফ (তালা প্রতীক) নামের একজন ইউপি মেম্বার নির্বাচিত হন। নির্বাচিত হয়েই তিনি ও তার সমর্থকরা লাবু শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরাজিত প্রার্থী রুহুল আমিন বলেন, ‘নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফুটবল প্রতীকের এজেন্ট ছিলেন লাবু শেখ। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ ও তার সমর্থকরা ভোটকেন্দ্রেই তাকে একাধিকবার হুমকি দেন। নির্বাচনে জয়লাভ করেই তারা গত সোমবার দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে লাবুকে বাটাম দিয়ে পিটিয়ে আহত করে।’

এ বিষয়ে বক্তব্য জানতে নবনির্বাচিত ইউপি মেম্বার আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি নির্বাচন ইউপি সদস্য

সংশ্লিষ্ট সংবাদ: ইউপি নির্বাচন

০৭ জুলাই ২০২৬
ইউপি নির্বাচনের সময় জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১৭ জুলাই ২০২৩
টাঙ্গাইলে ছয় ইউপির পাঁচটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার বিজয়
১৭ জুলাই ২০২৩
ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. ২২ হাজার ভোট পেয়েও জামানত হারালেন ডা. মণীষা
  3. ইসি শতভাগ প্রস্তুত : ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
  4. নির্বাচন নিয়ে ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটারের আস্থায়
  5. জাতীয় সংসদ নির্বাচন: ৩০ অক্টোবর শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক
  6. জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x