Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৪:৪৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৫, ১৬ জুন ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৪:৪৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৫, ১৬ জুন ২০২৬
আরও খবর
দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার
হরমুজ প্রণালি বন্ধ, ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
দেখাদেখি করতে না দেওয়ায় কেন্দ্রে হামলা-ভাঙচুর পরীক্ষার্থীদের
হরমুজে জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
মেস জীবনের ভোগান্তি দূর করবে রাবি শিক্ষার্থীর ‘মুঠোমেস’

শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৪:৪৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৫, ১৬ জুন ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৪:৪৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৫, ১৬ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একজনকে বাধ্যতামূলক অবসর, ১০ জনকে পদাবনতি ও বেতন অবনমন এবং দুজনকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৫ জুন) বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ১৩ ঘণ্টাব্যাপী এক দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এসব সিদ্ধান্তের কথা জানান।

ওই সিদ্ধান্তে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবালকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ রঙ্গন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক বশির আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দিন শিকদার, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক কানন কুমার সেনের বেতন নিম্নধাপে নির্ধারণ করা হয়েছে। তারা আগামী ৫ বছর কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

অন্যদিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবালকে প্রভাষক পদে এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাহিদুর রহমান খানকে সহকারী রেজিস্ট্রার পদে পদাবনতি দেওয়া হয়েছে।

এদিকে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ মামুনকে সতর্ক করা হয়েছে। তবে অধ্যাপক ড. এ মামুন আগামী ৫ বছর প্রশাসনিক পদের জন্য অযোগ্য থাকবেন।

এছাড়াও তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় আইবিএ-জেইউর সহকারী অধ্যাপক পলাশ সাহা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ছায়েদুর রহমান ও সহযোগী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার খসরু পারভেজ এবং সহকারী রেজিস্ট্রার রাজীব চক্রবর্তীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান জানান, তদন্ত প্রতিবেদনে তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) ও কোষাধ্যক্ষের ভূমিকাও উঠে এসেছে। তাদের বিরুদ্ধে তদন্তের জন্য সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে পৃথক তিনটি ‘স্ট্রাকচার কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

উপাচার্য আরও বলেন, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান এবং অপরাধীরা যেন ছাড় না পান, তা নিশ্চিত করেই দীর্ঘ যাচাই-বাছাই শেষে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত ২০২৫ সালের ১৭ মার্চ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী হামলা
০৫ ডিসেম্বর ২০২৫
৪ হল থেকে শেখ হাসিনা পরিবারের নাম সরাল জাবি
১৫ নভেম্বর ২০২৫
জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ
২৯ অক্টোবর ২০২৫
জাবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ
১৩ অক্টোবর ২০২৫
জাবিতে প্রাণরসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
১৬ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচন কমিশন পুনর্গঠন, আপিল কমিটি গঠন
১২ সেপ্টেম্বর ২০২৫
চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষক মৌমিতা
১১ সেপ্টেম্বর ২০২৫
জাবির তাজউদ্দীন হলে ফের ভোটগ্রহণ বন্ধ
১১ সেপ্টেম্বর ২০২৫
বৃষ্টি উপেক্ষা করে ধীরগতিতে চলছে জাকসুর ভোটগ্রহণ
০৮ সেপ্টেম্বর ২০২৫
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
০৬ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচন : ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
  2. আইডিয়াল স্কুল থেকে বৃত্তি পেয়েছে তাজকিয়া তালুকদার
  3. প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী
  4. প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
  5. শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি
  6. চট্টগ্রাম বোর্ডে ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x