Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
শাম্মী আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৭:০৫, ০৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৭:০৭, ০৭ এপ্রিল ২০২৫
শাম্মী আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৭:০৫, ০৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৭:০৭, ০৭ এপ্রিল ২০২৫
আরও খবর
গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমা বানানো যাবে : তাজুল ইসলাম
এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে যা বললেন রাবির সাবেক উপাচার্য
গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে
মেস জীবনের ভোগান্তি দূর করবে রাবি শিক্ষার্থীর ‘মুঠোমেস’
ফিলিস্তিনে ২০ বছর পর নির্বাচনের ঘোষণা মাহমুদ আব্বাসের

‘এখনই সময় ডেভিলদের বিরুদ্ধে দাঁড়ানোর’

শাম্মী আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৭:০৫, ০৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৭:০৭, ০৭ এপ্রিল ২০২৫
শাম্মী আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৭:০৫, ০৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৭:০৭, ০৭ এপ্রিল ২০২৫
গাজায় গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার সমাবেশ করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : এনটিভি

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একইসঙ্গে এ বিষয়ে সংহতি জানিয়ে সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদারের সঞ্চালনায় সমাবেশে কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক বলেন, ১৯১৭ সালের চুক্তিতে প্রতিষ্ঠিত ছোট রাষ্ট্র ইসরায়েল আজ গাজাবাসীর ওপর নৃশংসতা চালাচ্ছে। শুধু ওআইসি বা মুসলিম ভ্রাতৃত্বের বুলি দিয়ে পরিবর্তন আসবে না। তাই আওয়াজ তুলতে হবে, ‘আর নয় প্রতিবাদ, এবার হোক প্রতিশোধ’, যা হবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, গাজাবাসীর কী অপরাধ যে শিশু, নারী ও বৃদ্ধদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে? এটি কোনো যুদ্ধনীতিতে পড়ে না। মুসলিম হওয়া কী তাদের অপরাধ? আজ মুসলিম বিশ্ব বিভক্ত বলেই এমন সাহস পাচ্ছে হামলাকারীরা। ঐক্যবদ্ধ না হলে একে একে পুরো মুসলিম বিশ্ব ধ্বংসের মুখে পড়বে।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর নিপীড়ন বেড়েছে। ইসরায়েলের সহযোগী আমেরিকার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া উচিত। তিনি আমেরিকান পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় এই ‘ডেভিলদের’ বিরুদ্ধে দাঁড়ানোর, পিছু হটার সুযোগ নেই।

সবশেষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। জাতিসংঘ বা ওআইসি নয়, শিক্ষার্থীদের যোগ্যতাই স্বাধীন ফিলিস্তিন গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় ফিলিস্তিন ইস্যুতে শিক্ষার্থীদের ইতিহাস জানতে ও জ্ঞান অর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুদ, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ইসমত আরা বেগম, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেক প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় গাজা গণহত্যা
১৮ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন আজ
১২ সেপ্টেম্বর ২০২৩
রাবি ছাত্রলীগনেত্রীর কক্ষ সিলগালা
২০ আগস্ট ২০২৩
রাবিতে পছন্দের বিড়ালের খোঁজে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
২০ আগস্ট ২০২৩
রাবিতে ভর্তি জালিয়াতি : ছাত্রলীগের চার নেতা বহিষ্কার
১৮ আগস্ট ২০২৩
ভর্তি জালিয়াতি : শিক্ষার্থীকে আটকে চাঁদা দাবির অভিযোগ
২২ জুলাই ২০২৩
রাবিতে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
১১ জুলাই ২০২৩
ড. এস তাহের হত্যা : ফাঁসি স্থগিত চেয়ে আসামি জাহাঙ্গীরের আবেদন
০৬ জুলাই ২০২৩
সাত দশক পেরিয়ে ৭১ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়
০৭ জুন ২০২৩
প্রক্সিদাতা বহিষ্কার, কারাগার থেকে পরীক্ষা দিচ্ছেন অপর অভিযুক্ত ছাত্রলীগনেতা
০৫ জুন ২০২৩
রাবির ‘সি’ ইউনিটের ফলপ্রকাশ,পাসের হার ৪১.৩৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে যা বললেন রাবির সাবেক উপাচার্য
  2. এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে
  3. চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে : আন্তঃশিক্ষা বোর্ড
  4. চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
  5. আইডিয়াল স্কুল থেকে বৃত্তি পেয়েছে তাজকিয়া তালুকদার
  6. প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x