Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আতিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়
২২:৫৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ২৩:২৯, ০৯ মার্চ ২০২৫
আতিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়
২২:৫৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ২৩:২৯, ০৯ মার্চ ২০২৫
আরও খবর
স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা
‘আমি তোমার যত্ন নেব’ বলে ধর্ষণ করেন ট্রাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ
ঢাবিতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রদল

ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ঢাবি ক্যাম্পাস

আতিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়
২২:৫৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ২৩:২৯, ০৯ মার্চ ২০২৫
আতিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়
২২:৫৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ২৩:২৯, ০৯ মার্চ ২০২৫
ঢাবিতে আজ রোববার রাতেও ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার তদন্তে স্বচ্ছতা এবং দোষীদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ রোববার (৯ মার্চ) দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস। এদিন শিক্ষার্থী ও শিক্ষকরা একযোগে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার অপসারণের দাবি তোলেন। 

বেলা ১১টার দিকে রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, কার্জন হল, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিভিন্ন বিভাগের সামনে জমায়েত হতে থাকেন শিক্ষার্থীরা। ঢাবির ৩৬টি বিভাগের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দেন। বিক্ষোভকারীরা ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে নানা স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষকরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তারা অভিযোগ তোলেন, নারী নির্যাতনের মামলাগুলোতে প্রভাবশালীদের হস্তক্ষেপে বিচার প্রক্রিয়ায় গড়িমসি চলছে। 

লোক প্রশাসন, রসায়ন, পদার্থবিদ্যা, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি ও ভূতত্ত্বসহ ৩৮টি বিভাগের শিক্ষার্থীরা ধর্ষণে জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নেন। অংশগ্রহণকারী বিভাগগুলোর তালিকায় আরও রয়েছে ইসলামের ইতিহাস, দর্শন, গণিত, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ ও সমাজকল্যাণ বিভাগ। 

দিনভর উত্তাপ বিরাজ করার পর আজ রোববার (৯ মার্চ) রাতেও ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগ ও  হলের ব্যানারে শিক্ষার্থীরা সন্ধ্যা ৭টার দিকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর তারা মশাল মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে, বিভিন্ন হলের সামনে দিয়ে শাহবাগ হয়ে রাত ৯টার দিকে আবার রাজু ভাস্কর্যের সামনে পৌঁছেন।

এ বিষয়ে টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজের শিক্ষার্থী কাজী ওবায়দুল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। জড়িতদেরকে জনসম্মুখে এনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ষণ উত্তাল শাস্তি
২৬ জুলাই ২০২৫
শিক্ষকদের সংগঠন ইউটিএল’র আহ্বায়ক আতাউর রহমান, সদস্যসচিব বিলাল হোসেন
২০ জুলাই ২০২৫
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৯ জুলাই
১৪ জুলাই ২০২৫
ঢাবিতে জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
২১ জুন ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক
২৬ মে ২০২৫
বিশেষ সুবিধা পাবেন জুলাই শহীদ ও আহতদের পরিবার
২৬ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তরুণীসহ চার বহিরাগত আটক
১৯ মে ২০২৫
সাম্য হত্যার বিচারসহ ঢাবি শিক্ষার্থীদের ৪ দাবি
১৫ মে ২০২৫
‘এখন তো হাসিনা নেই তবে কেন এমন হত্যাকাণ্ড?’
১৪ মে ২০২৫
ঢাবিতে ছাত্রদলনেতা সাম্য হত্যায় তিনজন গ্রেপ্তার
১৪ মে ২০২৫
ঢাবিতে বৈদ্যুতিক শাটল কার চালু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড 
  2. দুই হাত নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রাব্বি
  3. ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অনার্সে ভর্তির স্বপ্ন দেখছেন শেফালী
  4. এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অসাধারণ সাফল্য
  5. চট্টগ্রাম বোর্ডে ৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ফৌজদারহাট কলেজে সবাই পেলেন জিপিএ-৫
  6. শেষ হলো হলিক্রস গার্লস হাইস্কুলের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x