Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:০৫, ০৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:১৩, ০৮ জানুয়ারি ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:০৫, ০৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:১৩, ০৮ জানুয়ারি ২০২১
আরও খবর
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ২০ জুলাই
কারিগরি বোর্ডের সিএমইউ চূড়ান্ত পরীক্ষা শুরু ২৮ জুন
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা
২০২৭ সালের এসএসসি ও এইচএসসির পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
আগামী বছরের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু

পরীক্ষা না নেওয়ার সুপারিশ ঢাবির কলা অনুষদের, সিদ্ধান্ত নেবে ডিনস কমিটি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:০৫, ০৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:১৩, ০৮ জানুয়ারি ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:০৫, ০৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:১৩, ০৮ জানুয়ারি ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা। ফাইল ছবি

প্রস্তুতি থাকার পরও সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যানদের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি ডিনস কমিটিতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

এর আগে কলা অনুষদের ছয়টি বিভাগ শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। এসব বিভাগ তাদের সুবিধামতো তারিখও ঘোষণা করে। বিভাগগুলো হচ্ছে- আরবি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, বিশ্বধর্ম ও সংস্কৃতি এবং ফারসি।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে কলা অনুষদের চেয়ারম্যানদের নিয়ে সভা করেন অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। সভায় প্রায় সব বিভাগের চেয়ারম্যান শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা না নেওয়ার বিষয়ে সুপারিশ করেন। এটা আগামী ১৩ জানুয়ারি ডিনস কমিটিতে সুপারিশ আকারে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

সভার বিষয়ে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল হুদা আবুল মনসুর বলেন, ‘পরীক্ষা না নেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা আবেদন করে। সেই পরিপ্রেক্ষিতে আপাতত কোনো পরীক্ষা হচ্ছে না। তবে পরীক্ষা স্থগিত হবে কি না এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।’

ড. নুরুল হুদা আবুল মনসুর আরো বলেন, ‘আমরা বৈঠকে ডিন মহোদয়কে শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা ও দাবি-দাওয়া সম্পর্কে অবহিত করেছি। পরবর্তীতে ডিনস কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।’

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা পরীক্ষার একটা তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাচ্ছে না; তাই আমার ডিপার্টমেন্ট ছাড়া কলা অনুষদের অন্য ষোলটি বিভাগই পরীক্ষা না নেওয়ার অনুরোধ করেছে। কিন্তু পরবর্তীতে পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারা এবং অন্য বিভাগগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসি।’

ডিনস কমিটির সভায় সেমিস্টার পরীক্ষা না হলেও মূল্যায়ন প্রেজেন্টেশন, ক্লাস অ্যাটেনডেন্স, অ্যাসাইনমেন্ট এগুলো চলমান থাকবে বলে জানা যায়।

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, কলা অনুষদের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত অধিকাংশ চেয়ারম্যান শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা না নেওয়ার ব্যাপারে সুপারিশ করেন। আমি আগামী ডিনস কমিটির সভায় এসব সুপারিশগুলো তুলে ধরব। ডিনস কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।’

এদিকে, পরীক্ষার আগে হল খোলার দাবিতে দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। অন্যদিকে, ছাত্রলীগ, ছাত্রদলসহ বাম সংগঠনগুলোর নেতাকর্মীরাও হল খোলা ছাড়া পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।

০৬ মে ২০২৬
ঢাবির ক্যান্টিনে অনিয়মের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চায় ডাকসু
২৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান, দুটি তদন্ত কমিটি গঠন
০৮ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ
১৬ মার্চ ২০২৬
ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
১৯ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
১৮ জানুয়ারি ২০২৬
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধনের শেষ তারিখ ২৩ জানুয়ারি
১২ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি
১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি
১১ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাবিতে ফ্যাক্ট চেকিং কর্মশালা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা
  2. ​ঢাবিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে ফুটবলপ্রেমিদের ভিড়
  3. ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
  4. বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
  5. ২৩ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  6. আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x