ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন।
মো. ফারুক বলেন, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জরুরি বিভাগে নতুন করে রোগী নেওয়া হচ্ছে না। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে। আপাতত জরুরি বিভাগে চিকিৎসাসেবা চলছে না।
এ রির্পোট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
ঘটনা সুত্রে জানা যায়, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী জরুরি বিভাগে সোবা নিতে আসে। তাদের যে ওষুধ লিখে দেওয়া হয় তা হাসপাতালের সামনের ফার্মাসিতে পাওয়া না গেলে আবার নতুন ওষুধ লিখতে বলা নিয়ে কথা কাটিাকাটি শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক