Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১১:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১১:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আরও খবর
শিক্ষার্থীকে বলাৎকার, সালিশ বৈঠক থেকে মাদ্রাসা শিক্ষক আটক
বাল্যবিবাহে ঝরেপড়া কিশোরী মা রাবেয়া আবারও ফিরতে চায় ক্রীড়াঙ্গনে
আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
মাদক ও আধিপত্যের জেরে জোড়া খুন

ইবির ছাত্রী নির্যাতনে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১১:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১১:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের স্থায়ী বহিস্কারের দাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল। ছবি : এনটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিয়া মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ‘নারী নির্যাতনে জড়িতদের, বহিষ্কার করো, করতে হবে’, ‘র‍্যাগিংকারীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে সংগঠনের সভাপতি ইমানুল সোহান, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যন্য নেতারা অংশ নেন।

এদিকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ ছাত্রলীগনেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচজনকে আগামী ১ তারিখ থেকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন। ফুলপরী বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা হলে থাকার যোগ্য নন। কারণ, তাঁরা হলে থাকলে এ রকম আরও খারাপ কাজ করবেন। এটা পাওয়ার যোগ্য তারা।’ 

ছাত্রী নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণকরাসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সবধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সোমবার দুপুরে তদন্ত কমিটির দাখিল করা রিপোর্টের পর্যালোচনা সভায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচজনকে আগামী ১ তারিখ থেকে হল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ।

সভায় সভাপতিত্ব করেন হল প্রভোস্ট প্রফেসর ড. মো. শামসুল আলম। তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, সভায় ড. মো. আহসানুল হক, ড. মো. নূরুল ইসলাম, ইসরাত জাহান, আসমা সাদিয়া রুনা ও মৌমিতা আক্তার উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তে বলা হয়, প্রভোস্টের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগকারী মোছা. ফুলপরী খাতুন (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেশন: ২০২১-২০২২) এর আবেদনে উল্লিখিত র‌্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। প্রাপ্ত সত্যতার ভিত্তিতে সানজিদা চৌধুরী অন্তরা (পরিসংখ্যান বিভাগ, সেশন: ২০১৭-২০১৮), হালিমা আক্তার ঊর্মি (চারুকলা বিভাগ, সেশন: ২০২০-২০২১), ইসরাত জাহান মিম (আইন বিভাগ, সেশন: ২০২০-২০২১), তাবাসসুম ইসলাম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেশন: ২০২০-২০২১), মুয়াবিয়া জাহান (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেশন: ২০২০-২০২১)-কে দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো। তাদের আগামী ০১ মার্চ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

একই সঙ্গে ওই পাঁচজনকে দেশরত্ন শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের সুপারিশ কর্তৃপক্ষ বরাবর পাঠানোর সিদ্ধান্ত হয়। এছাড়াও শিক্ষার্থী হালিমা আক্তার উর্মির বিবৃতিতে উল্লিখিত তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন নবীন ছাত্রী ফুলপরী খাতুন। তিনি অভিযোগে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, মারধর, গালাগাল, হত্যার হুমকিসহ অমানবিক নির্যাতন করেন।

এরই পরিপ্রেক্ষিতে মোট চারটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যেই সবগুলো কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
১১ মে ২০২৫
ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 
০৫ মে ২০২৫
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
০৭ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
০৪ এপ্রিল ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে প্রক্টরের অভিযান
২১ মার্চ ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
১৯ মার্চ ২০২৫
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
১২ মার্চ ২০২৫
লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ
০৮ মার্চ ২০২৫
প্রতিষ্ঠার চার দশকেও নানা সংকটে ইবির নারী শিক্ষার্থীরা
০৫ মার্চ ২০২৫
অতিরিক্ত ১৫ পদ থেকে পদত্যাগ করলেন ইবির উপউপাচার্য
০২ মার্চ ২০২৫
ইবিতে পরীক্ষা দিতে এসে দুই ছাত্রলীগ নেতা আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ
  2. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি
  3. ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  4. কথা নয়, কাজ দিয়েই জুলাইকে বাস্তবায়ন করতে হবে : জবি উপাচার্য
  5. উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  6. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x