Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
তিন ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ওয়ালটন
'প্রিন্সিপাল অ্যাওয়ার্ড' পেল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থী
বাংলাদেশি কুদসিয়া হুদা পেলেন হার্ভার্ডের মর্যাদাপূর্ণ অ্যালামনাই অ্যাওয়ার্ড
কাতারে অনুষ্ঠিত হলো ‘এনটিভি অ্যাওয়ার্ড ২০২৬’
যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন শাহাব সাগর

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে বড় অর্জন স্টারকম বাংলাদেশের, জিতল দুই সিলভার

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক বিজ্ঞাপন অঙ্গনে বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ক্রিয়েটিভপুল অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি সিলভার অ্যাওয়ার্ড জিতেছে স্টারকম বাংলাদেশ। স্যামসাংয়ের জন্য তৈরি ‘অ্যান অ্যাড দ্যাট ইরেজেস অ্যাডস’ ক্যাম্পেইনের জন্য এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি যে দুটি বিভাগে অংশ নিয়েছিল, দুটিতেই সিলভার জিতেছে স্টারকম বাংলাদেশ। এবারের আয়োজনে ওই দুই বিভাগে সিলভারই ছিল সর্বোচ্চ পুরস্কার।

স্যামসাংয়ের মিড-রেঞ্জে সিরিজ স্মার্টফোনে থাকা এআই ফিচার অবজেক্ট ইরেজার মানুষের কাছে সহজভাবে তুলে ধরাই ছিল এই ক্যাম্পেইনের লক্ষ্য। তবে ফিচারটি বোঝাতে গতানুগতিক বিজ্ঞাপনের পথ নেয়নি স্টারকম বাংলাদেশ। বরং এমন একটি বিজ্ঞাপন তৈরি করা হয়, যা নিজেই দেখিয়ে দেয় অবজেক্ট ইরেজার কীভাবে কাজ করে।

ক্যাম্পেইনের ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীরা চাইলে চিহ্নিত করে মুছে ফেলতে পারতেন। স্যামসাংয়ের অবজেক্ট ইরেজার যেমন ছবির অপ্রয়োজনীয় কোনো বস্তু সরিয়ে দেয়, এই ক্যাম্পেইনেও একইভাবে বিজ্ঞাপন মুছে ফেলার সুযোগ রাখা হয়। ফলে ফিচারটি কীভাবে কাজ করে, তা আলাদা করে বোঝানোর বদলে ব্যবহারকারীরা নিজেরাই সেটি করে দেখতে পারতেন।

এই আইডিয়ার মাধ্যমে একটি জটিল এআই ফিচারকে সহজে বোঝানোর পাশাপাশি বিজ্ঞাপনের বাড়তি ভিড়কেই ক্যাম্পেইনের অংশ হিসেবে কাজে লাগানো হয়েছে। ওয়েবসাইট, সেখানে থাকা বিজ্ঞাপন এবং ব্যবহারকারীর অংশগ্রহণ, সবকিছু একসঙ্গে কাজ করেছে অবজেক্ট ইরেজারের কার্যকারিতা তুলে ধরতে।

ক্রিয়েটিভপুলের এই স্বীকৃতি ক্যাম্পেইনটির ধারাবাহিক সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। এর আগে কমওয়ার্ড ও ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৬-এ একই ক্যাম্পেইনের জন্য মোট নয়টি পুরস্কার পেয়েছে স্টারকম বাংলাদেশ। আন্তর্জাতিক সৃজনশীল প্রতিযোগিতায় এই অর্জন প্রতিষ্ঠানটির অবস্থান আরও দৃঢ় করেছে।

গ্লোবাল স্টারকম নেটওয়ার্কের অংশ হিসেবে পুবলিসিস মিডিয়া ও বিটোপি গ্রুপের সঙ্গে কাজ করছে স্টারকম বাংলাদেশ। মিডিয়া, প্রযুক্তি ও সৃজনশীলতাকে একসঙ্গে কাজে লাগিয়ে মানুষের জন্য আরও অর্থবহ ও কার্যকর অভিজ্ঞতা তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এই অর্জন নিয়ে স্টারকম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী বলেন, মানুষের সঙ্গে সহজে যোগাযোগ তৈরি করে এবং বিজ্ঞাপনের জগতে নতুন কিছু যোগ করে, এমন কাজ করাই আমাদের সবসময়কার লক্ষ্য। এই স্বীকৃতি আমাদের পুরো দলের জন্য সত্যিই গর্বের একটি মুহূর্ত। একই সঙ্গে বাংলাদেশের বিজ্ঞাপন অঙ্গনের জন্যও এটি আনন্দের খবর। কারণ, এই অর্জন প্রমাণ করে, দেশের মাটিতে তৈরি ভালো আইডিয়াও বিশ্বের সেরা কাজগুলোর সঙ্গে জায়গা করে নিতে পারে। আমরা আশা করি, এই স্বীকৃতি বাংলাদেশের সৃজনশীল প্রতিভাদের আরও আত্মবিশ্বাসী করবে এবং দেশের বিজ্ঞাপন অঙ্গনে আরও সাহসী ও নতুন ধরনের কাজ করতে উৎসাহ দেবে।

স্টারকম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আহমেদুন ফায়েজ বলেন, স্টারকম বাংলাদেশ এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। এই ধারাবাহিক সাফল্য এটাই প্রমাণ করে, ভালো মানের কাজ করার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ও চেষ্টা, সেটি আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের ক্লায়েন্ট ও পার্টনারদের আন্তরিক ধন্যবাদ, তাদের নিয়মিত সহযোগিতা ও আস্থাই আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।

ক্যাম্পেইনটি নিয়ে স্টারকম বাংলাদেশের ডিরেক্টর আরএইচ সজীব বলেন, আমরা ভাবছিলাম, এআইয়ের কোনো একটি ফিচারকে কীভাবে এমনভাবে তুলে ধরা যায়, যাতে সেটি মানুষের কাছে ‘আরেকটা সাধারণ ফিচার’ মনে না হয়, বরং সত্যিকার অর্থেই কাজে লাগে এবং মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে।

তিনি আরও বলেন, পুরো কাজটাই ছিল আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টা। শুরুতে আইডিয়াটা তৈরি করা থেকে শুরু করে সেটি তুলে ধরার জন্য সঠিক মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজে বের করা, প্রযুক্তি ও বাস্তবায়নের পুরো প্রক্রিয়া, সবকিছুতেই আমরা একসঙ্গে কাজ করেছি। মানুষের খুব সাধারণ একটি অভিজ্ঞতা থেকে পাওয়া ভাবনাকে এমন কিছুতে পরিণত করতে চেয়েছি, যেটা মানুষ শুধু দেখবে না, নিজেরাও অনুভব করতে পারবে। এই স্বীকৃতি আসলে পুরো টিমের সেই সম্মিলিত প্রচেষ্টারই স্বীকৃতি।

ক্রিয়েটিভপুলে স্টারকম বাংলাদেশের এই সাফল্য অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার জন্য তৈরি ‘সামারিজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্যও ক্রিয়েটিভপুলে স্বীকৃতি পেয়েছিল প্রতিষ্ঠানটি।

দুটি ক্যাম্পেইনেই পণ্যের সুবিধাকে শুধু বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরার বদলে মানুষের সামনে সরাসরি অভিজ্ঞতার সুযোগ তৈরি করা হয়েছে। পণ্যের প্রযুক্তিগত সক্ষমতাকে সহজ ও আকর্ষণীয় অভিজ্ঞতায় রূপ দেওয়ার এই ধারাবাহিকতাই স্টারকম বাংলাদেশের কাজের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠছে।

অ্যাওয়ার্ডস বিজ্ঞাপন 

সংশ্লিষ্ট সংবাদ: অ্যাওয়ার্ডস

১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশি কুদসিয়া হুদা পেলেন হার্ভার্ডের মর্যাদাপূর্ণ অ্যালামনাই অ্যাওয়ার্ড
২৯ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন শাহাব সাগর
১৫ ডিসেম্বর ২০২৫
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
  2. জিনলিয়ান ইলেকট্রনিক্সের ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি
  3. দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল
  4. মা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’
  5. একইসঙ্গে সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা দেবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা
  6. ১৯ দিনে প্রবাসীরা পাঠালেন ২৩ হাজার কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x