দাম কমে আজ যে দরে বিক্রি হবে স্বর্ণ
দেশের বাজারে একদিন আগে স্বর্ণ ও রুপার গহনার দাম কমানো হয়েছে। আগের চেয়ে অন্তত ৭ হাজার টাকা কমে এসব গহনা কিনতে পারবেন আজ।
দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৬১ হাজার টাকার বেশি। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার ওপরে।
সর্বশেষ গতকাল শনিবার (২৯ আগস্ট) স্বর্ণের গহনা ও রুপার গহনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকে দাম কার্যকর হয়।
এদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে স্বর্ণের ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক