Skip to main content
NTV Online
Dektop Mobile

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:১২, ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:১২, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা
এবার বিদেশ ভ্রমণের খরচ টাকায় পরিশোধের নতুন সুযোগ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছাল
বেলা বিস্কুট কিনে বাংলা কিউআরে পেমেন্ট করলেন গভর্নর
৫ দিনে রেমিট্যান্স এলো ৭৪০৪ কোটি টাকা

বিদেশে শিক্ষার ফি পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:১২, ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:১২, ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ও শিক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় পরিশোধের জন্য নির্ধারিত আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন স্বীকৃত বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৈধ অর্থ পরিশোধের সুবিধার্থে আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে বা এসব কার্ড ব্যবহারের সুযোগ দিতে পারবে।

এ সুবিধার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, ভাষা শিক্ষা কোর্স ও পেশাগত ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রোগ্রামের ফি পরিশোধ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীরা ক্রমবর্ধমানভাবে টিউশন ফি, ভর্তি ফি ও অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট ফি আন্তর্জাতিক কার্ড ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, নতুন ব্যবস্থার আওতায় বিদেশে শিক্ষার জন্য সম্পন্ন করা লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে ও তা বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সঙ্গে সমন্বয় করা হবে না।

অনুমোদিত ব্যাংকগুলো এ উদ্দেশ্যে ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে ইস্যুকারী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সীমা নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, কার্ডটি শিক্ষার্থীর নিজের নামে অথবা শিক্ষার্থীর শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ইস্যু করা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের লেনদেনের অনুমতি দেওয়ার আগে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর মধ্যে গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) এবং মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) সংক্রান্ত বিধান পরিপালন অন্তর্ভুক্ত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ব্যাংকগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে, যাতে কেবল যোগ্য সুবিধাভোগীদের কাছেই অর্থ পরিশোধ করা হয় এবং তা কার্ডে লোড করা অর্থের পরিমাণ ও কার্ডের মেয়াদ সীমার মধ্যে থাকে। এই সুবিধার আওতায় সম্পন্ন সব লেনদেন যথাযথ উদ্দেশ্য কোড ব্যবহার করে টিএম মডিউলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিদেশে শিক্ষা গ্রহণের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক বিদেশ শিক্ষা পরিশোধ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ব্যাংক

১০ আগস্ট ২০২৬
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা
০৯ আগস্ট ২০২৬
এবার বিদেশ ভ্রমণের খরচ টাকায় পরিশোধের নতুন সুযোগ
০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৯ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৪৬ কোটি টাকা
  2. স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
  3. সোমবার কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
  4. দেশের বাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন
  5. চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা
  6. স্বর্ণ-সিগারেটসহ ৫৬ লাখ টাকার পণ্য জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x