Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • ব্যাংক ও বিমা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:২০, ১১ জুন ২০২৬
আপডেট: ০৩:২১, ১১ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:২০, ১১ জুন ২০২৬
আপডেট: ০৩:২১, ১১ জুন ২০২৬
আরও খবর
এজেন্টদের দিয়ে ভিসা-কনস্যুলার ফি বিদেশে পাঠানো যাবে
রিজার্ভ চুরি : আতিউরসহ ৬৪ জনের বিরুদ্ধে সিআইডির খসড়া চার্জশিট
রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার
তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ২৪৪১টি
দেশের রিজার্ভ বাড়ল

বাংলা কিউআর : ক্যাশলেস বাংলাদেশের পথে নতুন বিপ্লব

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:২০, ১১ জুন ২০২৬
আপডেট: ০৩:২১, ১১ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:২০, ১১ জুন ২০২৬
আপডেট: ০৩:২১, ১১ জুন ২০২৬
প্রতীকী ছবি

দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে বাংলাদেশ ব্যাংকের চালু করা বাংলা কিউআর এখন নগদবিহীন অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের এক সার্কুলার অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানকে নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর চালু বা এর সঙ্গে সংযুক্ত হতে হবে।

আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে। এর ফলে শপিং মল থেকে শুরু করে ক্ষুদ্র দোকান ও ফুটপাতের ব্যবসায়ী পর্যন্ত সর্বত্র একটি অভিন্ন কিউআর কোড ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

আজ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের পরিচালক শাহারিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলা কিউআর শুধু একটি পেমেন্ট প্রযুক্তি নয়, এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশে একটি যুগান্তকারী পদক্ষেপ।

বিবৃতিতে আরও বলা হয়, একবিংশ শতাব্দীতে আর্থিক লেনদেন ব্যবস্থায় বিশ্বজুড়ে ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় নগদ অর্থ ও কাগুজে নোট ছিল লেনদেনের প্রধান মাধ্যম। বর্তমানে স্মার্টফোনভিত্তিক ডিজিটাল পেমেন্ট মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বাংলাদেশেও সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বাংলা কিউআর।

এতে আরও বলা হয়, চীন, ভারত ও ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা খুচরা লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

বাংলাদেশেও বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক নিজস্ব কিউআর কোড চালু করেছিল। তবে এসব কিউআর কোড পরস্পরের সঙ্গে সমন্বিত না হওয়ায় গ্রাহক ও ব্যবসায়ীদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। এই সীমাবদ্ধতা দূর করতেই বাংলাদেশ ব্যাংক জাতীয় ও আন্তঃকার্যকর পেমেন্ট স্ট্যান্ডার্ড হিসেবে বাংলা কিউআর চালু করেছে।

এর ফলে একজন ব্যবসায়ীর দোকানে একটি বাংলা কিউআর থাকলেই গ্রাহক বিকাশ, নগদ, রকেট কিংবা যেকোনো ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন।

বিবৃতিতে বলা হয়, বাংলা কিউআরের সবচেয়ে বড় শক্তি এর সর্বজনীনতা ও কম খরচ। প্রচলিত কার্ডভিত্তিক পেমেন্ট গ্রহণে যেখানে ব্যয়বহুল পয়েন্ট অব সেল (সিএম) মেশিনের প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআর ব্যবহারে একটি সাধারণ কিউআর স্টিকারই যথেষ্ট। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, পথের দোকানদার কিংবা বিভিন্ন সেবাদাতাও সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

নিরাপত্তার ক্ষেত্রেও বাংলা কিউআর একটি নির্ভরযোগ্য ব্যবস্থা। এতে কার্ড ক্লোনিং বা পিন চুরির মতো ঝুঁকি নেই। গ্রাহকের ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকেই সরাসরি লেনদেন সম্পন্ন হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনীতির বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর নির্ভরশীল। এই বৃহৎ জনগোষ্ঠীকে ডিজিটাল আর্থিক ব্যবস্থার আওতায় আনতে কম খরচের, দেশীয় এবং কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। বাংলা কিউআর সেই প্রয়োজন পূরণ করছে। পাশাপাশি দেশীয় পেমেন্ট গেটওয়ে ব্যবহারের কারণে লেনদেনসংক্রান্ত তথ্য দেশের মধ্যেই সংরক্ষিত থাকে। ফলে আন্তর্জাতিক গেটওয়ের ওপর নির্ভরতা কমে এবং বৈদেশিক মুদ্রার অপচয়ও হ্রাস পায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের লেনদেন ব্যবস্থাকে আরও বেশি ক্যাশলেস করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। বর্তমানে দেশের প্রায় সব ব্যাংক, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) বাংলা কিউআরের সঙ্গে যুক্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলা কিউআরের মাধ্যমে পরিচালিত লেনদেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি ডিজিটাল আর্থিক পরিচিতি তৈরি করবে। এর ভিত্তিতে ব্যাংকগুলো ভবিষ্যতে জামানতবিহীন ঋণ প্রদানে আরও উৎসাহিত হতে পারে। একই সঙ্গে নগদ অর্থ ছাপানো, পরিবহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের যে বিপুল ব্যয় হয়, ডিজিটাল লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই ব্যয়ও কমে আসবে। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়ায় দুর্নীতি নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ ব্যাংকের মতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর ক্যাশলেস

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ব্যাংক

১ ঘন্টা আগে
এজেন্টদের দিয়ে ভিসা-কনস্যুলার ফি বিদেশে পাঠানো যাবে
১৮ জুন ২০২৬
রিজার্ভ চুরি : আতিউরসহ ৬৪ জনের বিরুদ্ধে সিআইডির খসড়া চার্জশিট
১৭ জুন ২০২৬
তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ২৪৪১টি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে এক ভরি
  2. রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা
  3. প্রবাসী আয় আসেনি যেসব ব্যাংকে
  4. ২০ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৯৮৪ কোটি টাকা
  5. বাজেট উচ্চাভিলাষী, তবে মূল প্রতিশ্রুতিগুলো পূরণের সম্ভাবনা কম : সিপিডি
  6. আজ কত টাকায় মিলবে বৈদেশিক মুদ্রা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x