নগদ লভ্যাংশ দিতে পারবে না মূলধন ২ হাজার কোটি টাকার নিচে থাকা ব্যাংক
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বছর শেষে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (২৩ এপ্রিল) বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে সিদ্ধান্ত দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, পরিশোধিত মূলধন দুই হাজার কোটি টাকার কম থাকলে বছর শেষে নগদ লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক। চলতি বছর শেষে অর্থাৎ ২০২৬ সালের হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন এ সিদ্ধান্তে আগামী বছরে পরিশোধিত মূলধন দুই হাজার কোটি টাকার নিচে থাকা ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না।
একই সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর ঘোষিত লভ্যাংশের মধ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ নগদ আকারে দিতে পারবে। এর আগে গত বছরের মার্চে এক সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক লভ্যাংশ দেওয়ার হার নির্ধারণ করে দেয়। এতে মূলধন পর্যাপ্ততা, খেলাপির হার, নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের হারকে বিবেচনায় নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক