Skip to main content
NTV Online
Dektop Mobile

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ১৭ মে ২০২৬
আপডেট: ০২:০৬, ১৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ১৭ মে ২০২৬
আপডেট: ০২:০৬, ১৭ মে ২০২৬
আরও খবর
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প : ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান
বৈদেশিক ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক
বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক : গভর্নর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ১৭ মে ২০২৬
আপডেট: ০২:০৬, ১৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ১৭ মে ২০২৬
আপডেট: ০২:০৬, ১৭ মে ২০২৬
শনিবার খুলনায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি : বাসস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উৎপাদনমুখী ও কর্মসংস্থান খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক। শনিবার (১৬ মে) খুলনায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে অংশীজনদের মতামত গ্রহণের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের ও মো. রুকনুজ্জামানসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, রপ্তানিকারক, আমদানিকারক, কৃষি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিনিধিরা, খুলনা উইমেন চেম্বার ও খুলনা চেম্বারের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা, সুদহার ব্যবস্থাপনা, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি ভারসাম্যপূর্ণ ও সময়োপযোগী মুদ্রানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং অন্যদিকে উৎপাদন, বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রমে ইতিবাচক গতি বজায় থাকে। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও রপ্তানিমুখী শিল্পখাতে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় কৃষিখাত, মৎস্যখাত ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

খুলনা অঞ্চলের প্রেক্ষাপটে অংশগ্রহণকারীরা মোংলা বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম, চিংড়ি ও মৎস্য রপ্তানি, পাট ও পাটজাত পণ্য, কৃষিভিত্তিক শিল্প এবং অন্যান্য উৎপাদনমুখী খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বৈদেশিক মুদ্রার সরবরাহ স্থিতিশীল রাখা, এলসি খোলার প্রক্রিয়া সহজ করা এবং ব্যাংকিং সেবায় দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন জোরদার, খেলাপি ঋণ কমানো এবং আর্থিক খাতের সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ব্যাংক গভর্নর কর্মসংস্থান ঋণপ্রবাহ
২৬ জুলাই ২০২৬
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২২ জুলাই ২০২৬
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
২১ জুলাই ২০২৬
সম্মিলিত ব্যাংক : পাঁচ ব্যাংক থেকে তুলে নেওয়া হবে প্রশাসক
২১ জুলাই ২০২৬
বাংলা কিউআর রিলস প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক
১৯ জুলাই ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১৩ জুলাই ২০২৬
দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার
১৩ জুলাই ২০২৬
বস্ত্র খাতের রপ্তানিতে নগদ সহায়তা ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক
১২ জুলাই ২০২৬
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
০৭ জুলাই ২০২৬
ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান
০৭ জুলাই ২০২৬
জাকির হোসেনের ডেপুটি গভর্নর নিয়োগ চুক্তি বাতিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিমানবন্দরে ভারতীয় যাত্রীর কাছ থেকে পাওয়া গেল কোটি টাকার স্বর্ণ
  2. স্বর্ণের দামে বড় লাফ
  3. সিগারেট-মদসহ ২ কোটি টাকার পণ্য জব্দ
  4. সবজির দাম আকাশছোঁয়া, মরিচের কেজি ৪০০
  5. শাহজালালে ল্যাপটপসহ বিভিন্ন পণ্যের ১০১ কার্টন জব্দ
  6. ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x