২৩ দিনে প্রবাসীরা পাঠালেন ৩১ হাজার ৩১৭ কোটি টাকা
চলতি ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ৩১৭ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে এক হাজার ৮৫ কোটি ৮০ লাখ টাকা।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে প্রবাসী আয় এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৬০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৮০৩ কোটি ৮০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক