Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ০৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:৪৯, ০৫ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ০৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:৪৯, ০৫ ডিসেম্বর ২০২৪
আরও খবর
ইসলামী ব্যাংকের ১৬৫তম ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন
আস্থা ফিরিয়ে আনা সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান লক্ষ্য
এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা
ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের দাবি
সেপ্টেম্বরের ২০ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এলো যে ব্যাংকে

মেহেরপুরে ইসলামী ব্যাংকের গাংনী শাখা উদ্বোধন

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ০৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:৪৯, ০৫ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ০৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:৪৯, ০৫ ডিসেম্বর ২০২৪
ছবি : প্রতিষ্ঠানটির সৌজন্যে

মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৯তম শাখা হিসেবে গাংনী শাখা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাকসুদুর রহমান।  সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।

অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরী’আহ সেক্রেটারিয়েট-এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নূরুল কবীর। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন গাংনী শাখাপ্রধান মো. মাসুদ করিম।

গ্রাহক ও  আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন মানিকনগর ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও সমাজসেবক মাওলানা তাজউদ্দিন খান, গাংনী পৌরসভার প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র মো. ইনসারুল হক, ব্যবসায়ী মো. রবিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম এবং কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী নাসরিন সুলতানা। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা ও প্রতীক্ষার ব্যাংক। শরী‘আহ নীতিমালার আলোকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ফলে ইসলামী ব্যাংক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।  এ ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে দেশের সেরা ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, মাঝারি ও বৃহৎ শিল্প বিনিয়োগের পাশাপাশি গ্রামীণ অঞ্চলে ইসলামী ব্যাংকের সেবাসমূহের চাহিদা ও আওতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) ১৯৮৫ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত ৩৪ হাজার গ্রামের প্রায় ১৮ লাখ প্রান্তিক মানুষকে সফল ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী করেছে।

তিনি গাংনী এলাকার কৃষিশিল্প ভিত্তিক ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে উপযোগী বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া দেশের অন্যান্য শাখার মতো গাংনী শাখাতেও সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ইসলামী ব্যাংক

সংশ্লিষ্ট সংবাদ: ইসলামী ব্যাংক

০৬ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংকের ১৬৫তম ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন
০২ ডিসেম্বর ২০২৫
আস্থা ফিরিয়ে আনা সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান লক্ষ্য
০৯ নভেম্বর ২০২৫
এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  2. মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের সংবর্ধনা দিলো বিজিএমইএ
  3. ‘বন্ধ হয়ে যাওয়া কারখানা চালুর উদ্যোগ নেবেন গভর্নর’
  4. আয়কর রিটার্ন দাখিলের সময় আরও বাড়ল
  5. ২৫ দিনে প্রবাসীরা পাঠালেন ৩৪ হাজার কোটি টাকা
  6. কর্মস্থলে যোগ দিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x