ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু
ইসলামী ব্যাংকের ১৫৭তম ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : ইসলামী ব্যাংক
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংক ১৫৭তম ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন করেন। গতকাল রোববার (১৪ জানুয়ারি) ব্যাংকটির ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) আয়োজিত এই প্রোগ্রামটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
আইবিটিআর-এর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেএম মুনিরুল আলম আল-মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হাসনাইন আবিদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম ও মো. আতিকুর রহমান খান খাদেম।

অর্থ-বাণিজ্য ডেস্ক