Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শেয়ারবাজার
  • করপোরেট সংবাদ
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৮:৪০, ০২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৪২, ০২ অক্টোবর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৮:৪০, ০২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৪২, ০২ অক্টোবর ২০২৩
আরও খবর
রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি জেতার সুযোগ
Price Sensitive Information of Unilever consumer care Limited
General Information of Union Insurance Co. ltd.
৩৮ শতাংশ বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর
লেনদেনে শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ, মূলধন বাড়ল ৪৭ কোটি টাকা

এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের যাত্রা শুরু

অর্থ-বাণিজ্য ডেস্ক
১৮:৪০, ০২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৪২, ০২ অক্টোবর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৮:৪০, ০২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৪২, ০২ অক্টোবর ২০২৩

গবেষণা, উদ্ভাবন এবং নীতি সহায়তার মাধ্যমে দেশের বেসরকারি খাতকে আরও সমৃদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এফবিসিসিআই  ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। গতকাল রোববার (১ অক্টোবর) রাতে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এই সেন্টারের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি জানান, দেশের চলমান অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এফবিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার। যেখানে এগ্রি বিজনেস, লাইট ইঞ্জিনিয়ারিং, সার্কুলার ইকোনমিসহ বিভিন্ন খাতের জন্য দক্ষ জনবল এবং উদ্যোক্তা তৈরি করা হবে। উদ্ভাবন, গবেষণা ও নীতি সহায়তার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং বেসরকারি খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তার।

এ সময় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের পরিচালক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, বর্তমান প্রেক্ষাপটে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত খুবই সময়োপযোগী। দক্ষ উদ্যোক্তা এবং মানবসম্পদ তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ংসম্পুর্ণ ইন্সটিটিউট হিসেবে গড়ে তোলার পরামর্শ তার। সভায় এফবিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের কার্যক্রম এবং কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালনা পর্ষদের সদস্য  শমী কায়সার, আবুল কাসেম খান, মোহাম্মদ আলী খোকন, শামিম আহমেদ, নাদিয়া বিনতে আমিন, পরিচালনা পর্ষদের সদস্য সচিব এবং ইনোভেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

উল্লেখ এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, মো. হাবিব উল্লাহ ডন, সাবেক পরিচালক ইঞ্জিনিয়র গোলাম মোহাম্মদ আলমগীর।

এফবিসিসিআই করপোরেট নিউজ

সংশ্লিষ্ট সংবাদ: এফবিসিসিআই

৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে : এফবিসিসিআই
০২ নভেম্বর ২০২৫
এফবিসিসিআইর নতুন প্রশাসক আবদুর রহিম খান
০৮ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন কোম্পানিগুলো বিকল্প বাজার খুঁজছে : মাসরুর রিয়াজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৪ বছরে এনআরবিসি ব্যাংক; সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের অঙ্গীকার
  2. ব্যাংক খাতে তারল্য ও বৈদেশিক মুদ্রার অবস্থানে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
  3. জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা
  4. সব মার্চেন্ট পয়েন্টে ‘বাংলা কিউআর’ চালুর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  5. গভর্নরের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  6. এপ্রিলের প্রথম দিনে রেমিট্যান্স এলো ১৪৩৯ কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x