খুলনায় র্যাংকস মোটরসাইকেলের শোরুম উদ্বোধন
খুলনার সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের সামনে এম এম বারী সড়কে র্যাংকস মোটরবাইক লিমিটেডের শোরুম উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় ফিতা কেটে এই শোরুম উদ্বোধন করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন। এই সময় উপস্থিত ছিলেন র্যাংকস লিমিটেডের অপারেশন হেড সৌরভ আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনটিভির খুলনার স্টাফ করেসপন্ডেন্ট মুহাম্মদ আবু তৈয়ব, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সরদার রজব আলী, র্যাংকস অপারেশন হেড সৌরভ আহমেদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন, কাজী আবুল হোসেন প্রমুখ।
পরে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা