বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ বিনিয়োগ বেড়েছে ৪৫ শতাংশ
বাংলাদেশে ভারতের এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) ২০১৪-১৫ অর্থবছরে বেড়েছে ৪৫ দশমিক ৫২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
বাংলাদেশে চলতি বছরের ৩০ জুন শেষে ভারতের এফডিআই দাঁড়িয়েছে আট কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার। তবে আগের বছর একই সময় দেশটির এফডিআই ছিল পাঁচ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছর ভারতের কোম্পানিগুলো থেকে ছয় কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ আসবে।
২০১১-১২ অর্থবছরে ভারতের এফডিআই ছিল দুই কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। ২০১২-১৩ অর্থবছরে দেশটির এফডিআই ছিল চার কোটি ২০ লাখ ৯০ হাজার ডলার।

অর্থনীতি ডেস্ক