আখাউড়া স্থলবন্দর ৬ দিন বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আজ বৃহস্পতিবার থেকে ছয় দিন বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল এনটিভি অনলাইনকে জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয় দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান মনির হোসেন বাবুল।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া